শিশুদের মাঠমুখী করতে পারলে মোবাইলের নেতিবাচক প্রভাব কমানো সম্ভব

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে। রোববার (৩১ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি অডিটরিয়ামে টু-স্টার ফুটবল একাডেমির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম। বোদা টু-স্টার ফুটবল একাডেমির সাফল্য প্রমাণ করে, উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা কতটা উজ্জ্বল। এজন্য বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়। তিনি বলেন, বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে পড়েছে তরুণ-কিশোররা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন কুঁড়ি-২৬ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক

শিশুদের মাঠমুখী করতে পারলে মোবাইলের নেতিবাচক প্রভাব কমানো সম্ভব

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে।

রোববার (৩১ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি অডিটরিয়ামে টু-স্টার ফুটবল একাডেমির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম। বোদা টু-স্টার ফুটবল একাডেমির সাফল্য প্রমাণ করে, উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা কতটা উজ্জ্বল। এজন্য বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়।

তিনি বলেন, বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে পড়েছে তরুণ-কিশোররা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন কুঁড়ি-২৬ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, টু-স্টার ফুটবল একাডেমি কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুলসহ খেলেয়াড়েরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী কৃতি খেলোয়াড়দের হাতে সংবর্ধনা স্মারক ও মেডেল তুলে দেন।

সফিকুল আলম/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow