শিশুদের সুস্থ জাতি গঠনে সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য: এমপি আনোয়ারুল

কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ দেহ ও সুন্দর মন শিশুদের লেখাপড়ায় আকৃষ্ট ও আগ্রহী করে তুলবে। সোমবার দুপুর বারোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এ আহ্বান জানান।উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ওসি আজিম উদ্দিন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজ কিরণ, শিক্ষক নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সুস্থ জাতি গঠন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেরেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যাল

শিশুদের সুস্থ জাতি গঠনে সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য: এমপি আনোয়ারুল

কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ দেহ ও সুন্দর মন শিশুদের লেখাপড়ায় আকৃষ্ট ও আগ্রহী করে তুলবে। সোমবার দুপুর বারোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এ আহ্বান জানান।

উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ওসি আজিম উদ্দিন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজ কিরণ, শিক্ষক নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সুস্থ জাতি গঠন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেরেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow