শিশু অন্তঃসত্ত্বায় অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় এক শিশুকে ধ*র্ষ*ণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানউল্লাহ সাগর-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) রাতে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলন শেষে তাকে নেত্রকোণা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ভুক্তভোগীর মা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমানউল্লাহ সাগর কাইটাইল ইউনিয়ন-এর পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা এবং হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা-এর পরিচালক ও শিক্ষক। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি শিশুটিকে ধ*র্ষ*ণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে ওই শিক্ষক ছুটিতে গিয়ে আর মাদরাসায় ফেরেননি। ভুক্তভোগীও গত কয়েক মাস ধরে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরিবারের সন্দেহ হলে শিশুটির মা সিলেট থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি ঘটনার কথা জানায়। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেল

শিশু অন্তঃসত্ত্বায় অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় এক শিশুকে ধ*র্ষ*ণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানউল্লাহ সাগর-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) রাতে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলন শেষে তাকে নেত্রকোণা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ভুক্তভোগীর মা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমানউল্লাহ সাগর কাইটাইল ইউনিয়ন-এর পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা এবং হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা-এর পরিচালক ও শিক্ষক।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি শিশুটিকে ধ*র্ষ*ণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে ওই শিক্ষক ছুটিতে গিয়ে আর মাদরাসায় ফেরেননি। ভুক্তভোগীও গত কয়েক মাস ধরে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরিবারের সন্দেহ হলে শিশুটির মা সিলেট থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি ঘটনার কথা জানায়। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সে প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা। গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow