শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ*র্ষণের পর হত্যার ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) রাতে তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুততার সঙ্গে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। তিনি বলেন, “ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাবে আদালতের অনুমতি নিয়ে পরীক্ষা চলছে। আশা করছি রোববার দুপুরের মধ্যেই ডিএনএ টেস্ট শেষ হবে। এরপর ইনশাআল্লাহ সেদিনই আদালতে চার্জশিট দাখিল করতে পারব।” এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, শিশু ধ*র্ষণ ও হত্যার মতো অপরাধের শাস্তি আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নেবে সরকার। সালাহউদ্দিন আহমদ বলেন, নিহত শিশুর পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচার চেয়েছে। পাশাপাশি রামিসার ছোট বোনের নিরাপদ জীবন, লেখাপড়া ও ভবিষ্যৎ নিশ্চিতে সহায়তা চাওয়া হয়েছে, যা

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ*র্ষণের পর হত্যার ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুততার সঙ্গে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার চার্জশিট প্রস্তুতের কাজ চলছে।

তিনি বলেন, “ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাবে আদালতের অনুমতি নিয়ে পরীক্ষা চলছে। আশা করছি রোববার দুপুরের মধ্যেই ডিএনএ টেস্ট শেষ হবে। এরপর ইনশাআল্লাহ সেদিনই আদালতে চার্জশিট দাখিল করতে পারব।”

এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, শিশু ধ*র্ষণ ও হত্যার মতো অপরাধের শাস্তি আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নেবে সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিহত শিশুর পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচার চেয়েছে। পাশাপাশি রামিসার ছোট বোনের নিরাপদ জীবন, লেখাপড়া ও ভবিষ্যৎ নিশ্চিতে সহায়তা চাওয়া হয়েছে, যা সরকার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ-এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ধ*র্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারও ঘরে উপস্থিত ছিলেন। পরে তাকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow