ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর এলাকায় বলে জানা গেছে। শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘প্রচেষ্টা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। তিনি বাসটির ভেতরের সামনের অংশে (ইঞ্জিনের কভারের ওপর) বসেছিলেন। বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকা পার হয়ে সীমানা নামক স্থানে পৌঁছালে চালক হঠাৎ জোরে ব্রেক কষেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাত্তার হাওলাদার বাসের খোলা দরজা দিয়ে মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ জোরে ব্রেক করায় ওই যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর এলাকায় বলে জানা গেছে। শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘প্রচেষ্টা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। তিনি বাসটির ভেতরের সামনের অংশে (ইঞ্জিনের কভারের ওপর) বসেছিলেন। বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকা পার হয়ে সীমানা নামক স্থানে পৌঁছালে চালক হঠাৎ জোরে ব্রেক কষেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাত্তার হাওলাদার বাসের খোলা দরজা দিয়ে মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ জোরে ব্রেক করায় ওই যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow