শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন
শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা ও সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশে কীভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো? যেখানে আমার শিশু নিরাপদ না, আমি নিরাপদ না; সেখানে কীভাবে দেশের কল্যাণে কাজ করবো?’ মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, ‘সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনা শুধু আজকের নয়, এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি। এগুলো দ্রুত বন্ধ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ এসময় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও
শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা ও সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশে কীভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো? যেখানে আমার শিশু নিরাপদ না, আমি নিরাপদ না; সেখানে কীভাবে দেশের কল্যাণে কাজ করবো?’
মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, ‘সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনা শুধু আজকের নয়, এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি। এগুলো দ্রুত বন্ধ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
এসময় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, ‘বিচারহীনতা মূলত ধর্ষণের পেছনে মূল কারণ। নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা, দেশে আইনের শাসন না থাকাও অন্যতম কারণ। সরকারের দাবি, দোষীদের চিহ্নিত করে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।’
এসআর/এমএস
What's Your Reaction?