শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ২ মাদ্রাসাছাত্রের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু একসঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের মধ্যে তিনজন তীরে ফিরলেও লাবিবুল ও রাব্বি নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দুই পরিবারের লিখিত আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু একসঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের মধ্যে তিনজন তীরে ফিরলেও লাবিবুল ও রাব্বি নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দুই পরিবারের লিখিত আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?