শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীতে একটি মানবদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। বিষয়টি ইতোমধ্যে নৌ-পুলিশকেও অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, কাপাসিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।