শীর্ষে মোহামেডান, তবুও চ্যাম্পিয়নশিপ ভাবনায় আতঙ্কিত বাবুল
ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামীকাল অষ্টম রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপঞ্জের মুখোমুখি হবে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। এই দুই তারকাকে দলে পাওয়ায় আত্মবিশ্বাসী দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে প্রতিটি ম্যাচই যে এখন ফাইনালের মতো, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। সোমবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাবুল। সেখানে রূপগঞ্জের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে সবাই একটু আমেজে আছে। আমরা কালকে ম্যাচের আগে আজকে মোটামুটি সবাই একত্রিত হওয়ার চেষ্টা করেছি। প্রায় দেড় ঘন্টা আমরা প্র্যাকটিস করেছি। মাশাআল্লাহ সবাই ভালো আছে। আর শুধু নাহিদ রানা না, তাসকিনও আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা যতটুকু সম্ভব পেরেছি আমাদের টিমটাকে আরও শক্তিশালী করার। যেহেতু কালকের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওই টিমটাও (রূপগঞ্জ) অনেক ভালো। তারাও তাদের পুরো টিম নিয়ে খেলছে। আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ম্যাচ
ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামীকাল অষ্টম রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপঞ্জের মুখোমুখি হবে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। এই দুই তারকাকে দলে পাওয়ায় আত্মবিশ্বাসী দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে প্রতিটি ম্যাচই যে এখন ফাইনালের মতো, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।
সোমবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাবুল। সেখানে রূপগঞ্জের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে সবাই একটু আমেজে আছে। আমরা কালকে ম্যাচের আগে আজকে মোটামুটি সবাই একত্রিত হওয়ার চেষ্টা করেছি। প্রায় দেড় ঘন্টা আমরা প্র্যাকটিস করেছি। মাশাআল্লাহ সবাই ভালো আছে। আর শুধু নাহিদ রানা না, তাসকিনও আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা যতটুকু সম্ভব পেরেছি আমাদের টিমটাকে আরও শক্তিশালী করার। যেহেতু কালকের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওই টিমটাও (রূপগঞ্জ) অনেক ভালো। তারাও তাদের পুরো টিম নিয়ে খেলছে। আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ম্যাচ কালকে হবে।’
৭ ম্যাচে ৬ জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে মোহামেডান। তবে এতেও নিজেদের অবস্থানকে খুব একটা নিরাপদ মনে করছেন না বাবুল।
তিনি বলেন, ‘যদিও আমরা দুই পয়েন্ট বেশি আছি, তবে এটা এমন অনেক বেশি গ্যাপ না। একটা খেলা অন্যরকম ডিসিশন হলেই আবার সবাই সমকক্ষ হয়ে যাবে। চ্যাম্পিয়নশিপের জন্য একটু কষ্টদায়ক যে প্রতিটা ম্যাচই ভালো খেলতে হবে এবং এই যে চারটা ম্যাচ আছে, প্রতিটা ম্যাচেই জিততে হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
তার মতে, তারকাবহুল দল গড়লেও শিরোপা নিশ্চিত হয়ে যায় না, ‘বিশেষ করে দেখা যাচ্ছে যে যেই সিজনে ক্রিকেট খেলা হচ্ছে এবং ছয়টা মাঠে খেলা হচ্ছে, একেকটা মাঠ একেক রকম, বৃষ্টি। খুবই চ্যালেঞ্জিং। অনেক স্টার দিয়েও কিন্তু আপনি বৃষ্টি হলে দুই পয়েন্ট চলে যেতে পারে। কোচ হিসেবে আমার কোচিং ক্যারিয়ারে এই বছর আমি অনেক বেশি এক্সাইটেড বলব বা খুব আতঙ্কিত আরকি যে চ্যাম্পিয়নশিপটার জন্য টিম তৈরি করেছি কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা অতিক্রম করতে হবে আমাদের।’
মোহামেডানের লক্ষ্য স্পষ্ট জানিয়ে তিনি বলেন, ‘আমাদের যে টিমটা এখন আমরা পেয়েছি, অভিজ্ঞতা এবং অনেক পারফর্মার আছে, অভিজ্ঞতা আছে টিমের মধ্যে। ইনশাআল্লাহ আশা করি যে আমরা একটা একটা করে যদি ম্যাচ জিতি এবং চারটা ম্যাচ জেতার মতো সামর্থ্য আমাদের আছে।’
এসকেডি/আইএন
What's Your Reaction?