শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুক্রবার পুলিশ ও র‍্যাব-৬ এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে ইয়ার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব জানান, ইয়ার আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শুক্রবার পুলিশ ও র‍্যাব-৬ এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে ইয়ার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব জানান, ইয়ার আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow