শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ভোট পরিদর্শনে শীর্ষ ৩ নেতার কেন্দ্রে গেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শনে যান তিনি। প্রথমে গুলশানে ঢাকা-১৭ আসনের ভোটকেন্দ্রে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। পরে তিনি ঢাকা-১১ আসন পরিদর্শন করেন। সেখানে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর তিনি ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এই আসনে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোতে ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে। এ সময় তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। স

শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ভোট পরিদর্শনে শীর্ষ ৩ নেতার কেন্দ্রে গেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শনে যান তিনি।

প্রথমে গুলশানে ঢাকা-১৭ আসনের ভোটকেন্দ্রে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। পরে তিনি ঢাকা-১১ আসন পরিদর্শন করেন। সেখানে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরপর তিনি ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এই আসনে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোতে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।

এ সময় তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ। এ সময় উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow