শুধু একটি কারণে মন্ত্রী দীপেনের পদত্যাগ, দাবি কর্নেল (অব.) মনীষ দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনা নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে পাহাড়ের রাজনৈতিক অঙ্গণে। আর এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সহসম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান।   তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে মন্ত্রীর পদত্যাগের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।  মঙ্গলবার (০২ জুন) সকালে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এ মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রীত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি আসন্ন রাঙ্গামাটি জেলার চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা, ১৭ ডিসেম্বর ৭১ এ রাঙ্গামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, ৭১ এ শহীদ জিয়ার সহযোদ্ধা, ৩৬ জুলাই বিপ্লবের প্রথম সারির বীর যোদ্ধা, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহসম্পাদক, সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল মনীষ দেওয়ানকে।’  ‘পক্ষান্তরে পার্বত্য মন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জনাব দিপেন তালুকদার দিপু, সভাপতি, জেলা বিএনপিকে, যিনি জুলাই বিপ্লবে ৬ মাস রাঙ্গামাটি থেকে গা ঢাকা দিয়ে পলাতক ছিলেন

শুধু একটি কারণে মন্ত্রী দীপেনের পদত্যাগ, দাবি কর্নেল (অব.) মনীষ দেওয়ানের
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনা নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে পাহাড়ের রাজনৈতিক অঙ্গণে। আর এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সহসম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান।   তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে মন্ত্রীর পদত্যাগের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।  মঙ্গলবার (০২ জুন) সকালে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এ মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রীত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি আসন্ন রাঙ্গামাটি জেলার চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা, ১৭ ডিসেম্বর ৭১ এ রাঙ্গামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, ৭১ এ শহীদ জিয়ার সহযোদ্ধা, ৩৬ জুলাই বিপ্লবের প্রথম সারির বীর যোদ্ধা, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহসম্পাদক, সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল মনীষ দেওয়ানকে।’  ‘পক্ষান্তরে পার্বত্য মন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জনাব দিপেন তালুকদার দিপু, সভাপতি, জেলা বিএনপিকে, যিনি জুলাই বিপ্লবে ৬ মাস রাঙ্গামাটি থেকে গা ঢাকা দিয়ে পলাতক ছিলেন (স্বয়ং প্রধানমন্ত্রী অবগত ছিলেন) এবং ৫ আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ও কুখ্যাত আওয়ামী নেতাদের প্রশ্র‍য় দিয়ে বিতর্কিত হয়েছেন, যা রাঙ্গামাটিবাসী সকলেই অবগত আছেন।’ ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘খুবই দুঃখজনক এই যে, সুপারিশের এই যুদ্ধে আমাদের পূর্ণমন্ত্রী পাহাড়ি বাঙ্গালীর প্রাণ প্রিয় নেতা, সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যাকে নির্বাচিত করেছি, তিনি হেরে গেছেন! শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। আমি এ বিচারের ভার দেশ প্রেমিক পার্বত্যবাসী ও দেশবাসীর উদ্দেশে নিবেদন করলাম।’ এর আগে সোমবার দুপুরে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। যার পর রাঙামাটিতে বিকেলে স্বপদে দীপেন দেওয়ানকে বহালের দাবিতে বিক্ষোভ করে বিএনপির একাংশে নেতাকর্মীরা। এ ছাড়াও বিক্ষোভ হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি, রাজস্থলী, কাউখালি উপজেলার বেতবুনিয়াতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow