শুধু ভোটের সময়ে মোদী মমতাকে কটাক্ষ করেন: পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী
পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার এক সভা থেকে সরাসরি মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। কখনও ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে গেলেও ১০-১৫ দিন অন্তর আমাকে মামলায় হাজিরা দিতে হয়। মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদীজি? মমতাজিকে কত ঘণ্টা জেরা করা হয়েছে? আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে- টানা পাঁচ দিন। মমতাজির ওপরে কোনো আক্রমণ হয় না। কেন? কারণ, তিনি বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না। পাশাপাশি বলেন, শুধু ভোটের সময় এসে মোদীজি মমতাকে কটাক্ষ করেন। নির্বাচন শেষ হলে তিনি আর মমতাজিকে নিয়ে কিছু বলবেন না। তিনি জানেন, ভারতে একটি শক্তিই বিজেপির বিরুদ্ধে লড়াই করে। সেই শক্তি হলো কংগ্রেস। এখানে কংগ্রেসকে মজবুত করুন। রাজ্যে আইনশৃঙ্খলা, কর্মসংস্থান, নিরাপত্তাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের সমালোচনা করেন তিনি। পাশাপাশি বামপন্থিদেরও সমালোচনা করেন। সূত্র: বিবিসি এমএসএম
পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শনিবার এক সভা থেকে সরাসরি মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। কখনও ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে গেলেও ১০-১৫ দিন অন্তর আমাকে মামলায় হাজিরা দিতে হয়। মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদীজি? মমতাজিকে কত ঘণ্টা জেরা করা হয়েছে? আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে- টানা পাঁচ দিন।
মমতাজির ওপরে কোনো আক্রমণ হয় না। কেন? কারণ, তিনি বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না।
পাশাপাশি বলেন, শুধু ভোটের সময় এসে মোদীজি মমতাকে কটাক্ষ করেন। নির্বাচন শেষ হলে তিনি আর মমতাজিকে নিয়ে কিছু বলবেন না। তিনি জানেন, ভারতে একটি শক্তিই বিজেপির বিরুদ্ধে লড়াই করে। সেই শক্তি হলো কংগ্রেস। এখানে কংগ্রেসকে মজবুত করুন।
রাজ্যে আইনশৃঙ্খলা, কর্মসংস্থান, নিরাপত্তাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের সমালোচনা করেন তিনি। পাশাপাশি বামপন্থিদেরও সমালোচনা করেন।
সূত্র: বিবিসি
এমএসএম
What's Your Reaction?