শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন আহমেদ। দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে খুব বেশি আলোচনায় নেই। অভিনয়ে এখন তাকে খুব একটা দেখা যায় না। তবে অভিনয়ের বাইরে এখন সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে মাঠে নামছেন তিনি। তাই শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন লিড মার্কেটিং বিডির সঙ্গে। সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে চিত্রনায়িকা মুনমুন আহমেদকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক আয়োজনে লিড মার্কেটিং বিডি ও মুনমুন আহমেদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন ও পুষ্টি গ্রুপ পিজিএলের হেড অব সেলস আতিকুর রহমান।  এ প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘লিড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। আমরা শিল্পীরা সব সময় সরাসরি মানু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন আহমেদ। দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে খুব বেশি আলোচনায় নেই। অভিনয়ে এখন তাকে খুব একটা দেখা যায় না। তবে অভিনয়ের বাইরে এখন সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে মাঠে নামছেন তিনি। তাই শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন লিড মার্কেটিং বিডির সঙ্গে। সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে চিত্রনায়িকা মুনমুন আহমেদকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক আয়োজনে লিড মার্কেটিং বিডি ও মুনমুন আহমেদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন ও পুষ্টি গ্রুপ পিজিএলের হেড অব সেলস আতিকুর রহমান। 
এ প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘লিড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। আমরা শিল্পীরা সব সময় সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পারি না। তবে এ ধরনের সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপকারে আসা সম্ভব। এ কারণেই আমি লিড মার্কেটিং বিডির সঙ্গে যুক্ত হয়েছি।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন বলেন, ‘২০১৬ সাল থেকে আমরা মাঠপর্যায়ে সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। লিড মার্কেটিং বিডির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছি। এরই মধ্যে দেশের ৪৬ জেলায় আমাদের সেবা বিস্তৃত হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’

লিড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। চাল, ডাল, আটা, ময়দা, সুজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে লিড মার্কেটিং বিডি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow