শুভেন্দুর পিএস খুনের ঘটনায় তৃণমূলের বিবৃতি

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস।  হত্যাকারীদের গ্রেপ্তারে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার তৃণমূল কর্মীদের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চন্দ্রনাথ রথের নৃশংস হত্যার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে বিজেপির দুষ্কৃতীদের হাতে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিন জন তৃণমূল কর্মীর মৃত্যুরও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এ বিষয়ে আমরা কঠোরতম পদক্ষেপ দেখতে চাই। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, যাতে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। গণতন্ত্রে সন্ত্রাস ও রাজনৈতিক খুনোখুনির কোনো স্থান নেই।’ মধ্যমগ্রামে বুধবার রাতে শুভেন্দুর পিএস চন্দ্রনাথ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযোগ, বাইকে করে এসে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায় সন্ত্রাসীরা। গাড়ির কাচ ভেদ করে গুলি চন্দ্রনাথের বুকে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুভেন্দুর পিএস খুনের ঘটনায় তৃণমূলের বিবৃতি

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

হত্যাকারীদের গ্রেপ্তারে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার তৃণমূল কর্মীদের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চন্দ্রনাথ রথের নৃশংস হত্যার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে বিজেপির দুষ্কৃতীদের হাতে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিন জন তৃণমূল কর্মীর মৃত্যুরও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এ বিষয়ে আমরা কঠোরতম পদক্ষেপ দেখতে চাই। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, যাতে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। গণতন্ত্রে সন্ত্রাস ও রাজনৈতিক খুনোখুনির কোনো স্থান নেই।’

মধ্যমগ্রামে বুধবার রাতে শুভেন্দুর পিএস চন্দ্রনাথ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযোগ, বাইকে করে এসে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায় সন্ত্রাসীরা। গাড়ির কাচ ভেদ করে গুলি চন্দ্রনাথের বুকে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow