শুরুতেই সাজঘরে সাদমান-মুমিনুল, কত রানে পিছিয়ে দিন শেষ করল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ সংগ্রহ করে ৩৫৫ রান। স্বাগতিকরা প্রথম ইনিংসেই পায় ৯২ রানের লিড। ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। দিনের শুরুতেই ফিলিপেকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৪ রান করে সাজঘরে ফেরেন ফিলিপে। তারপর উইকেট পান ইবাদত হোসেন। জ্যাক ক্লেটন ক্যাচ আউট হন ইবাদতের বলে। দ্রুত গতিতে রান তোলা ক্লেটন ৫৮ বলে ৪৮ রান করে আউট হন। পঞ্চম উইকেটটিও শিকার করেন হাসান। অর্ধশতক হাঁকানো প্যাটারসনকে বোল্ড করেন হাসান। ৯১ বলে ৫৩ রান করে তিনি বিদায় নেন। লাঞ্চের পরে স্বাগতিকরা আরো আগ্রাসী হয়ে ওঠেন। জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত গতিতে রান তুলতে থাকেন। সেঞ্চুরি হাঁকান উইলি। তিনি থামেন ১৩০ রানে। তার ১৭৭ বলের ইনিংস থামান খালেদ। ডোরান করেন ১০২ বলে ৭৬ রানে। তাকে শিকার করেন মিরাজ। জারসিস ওয়াদিয়াকে রানের খাতা খোলার আগেই বিদায় করে দেন মিরাজ। হাসান মাহমুদ ও তাসকিনও শেষ সেশনে একটি করে উইকেট নেন। ফলে ৩৫৫ রানে অলআউট হয় অজিরা। ৯২ রানের লিড নেয়

শুরুতেই সাজঘরে সাদমান-মুমিনুল, কত রানে পিছিয়ে দিন শেষ করল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ সংগ্রহ করে ৩৫৫ রান। স্বাগতিকরা প্রথম ইনিংসেই পায় ৯২ রানের লিড। ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। দিনের শুরুতেই ফিলিপেকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৪ রান করে সাজঘরে ফেরেন ফিলিপে। তারপর উইকেট পান ইবাদত হোসেন। জ্যাক ক্লেটন ক্যাচ আউট হন ইবাদতের বলে। দ্রুত গতিতে রান তোলা ক্লেটন ৫৮ বলে ৪৮ রান করে আউট হন।

পঞ্চম উইকেটটিও শিকার করেন হাসান। অর্ধশতক হাঁকানো প্যাটারসনকে বোল্ড করেন হাসান। ৯১ বলে ৫৩ রান করে তিনি বিদায় নেন।

লাঞ্চের পরে স্বাগতিকরা আরো আগ্রাসী হয়ে ওঠেন। জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত গতিতে রান তুলতে থাকেন। সেঞ্চুরি হাঁকান উইলি। তিনি থামেন ১৩০ রানে। তার ১৭৭ বলের ইনিংস থামান খালেদ।

ডোরান করেন ১০২ বলে ৭৬ রানে। তাকে শিকার করেন মিরাজ। জারসিস ওয়াদিয়াকে রানের খাতা খোলার আগেই বিদায় করে দেন মিরাজ। হাসান মাহমুদ ও তাসকিনও শেষ সেশনে একটি করে উইকেট নেন। ফলে ৩৫৫ রানে অলআউট হয় অজিরা। ৯২ রানের লিড নেয়।

বাংলাদেশের পক্ষে হাসান ৪২ রানের বিনিময়ে নেন চারটি উইকেট। দুইটি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ। একটি করে উইকেট পান খালেদ ও ইবাদত।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নেমে শুরুতেই সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। ৬ বলে ৬ রান করে ক্যাচ আউট হন সাদমান। ১১ বলে ৬ রান আউট হয়ে গেছেন মুমিনুল হকও। ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনো ৭৩ রানে পিছিয়ে আছে টাইগাররা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow