শেখ মেহেদীর মায়ের ইন্তেকাল, বিসিবির শোক

জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। আজ (রোববার) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে। শোক বার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’ পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জোহর নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। ৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে। এসকেডি/আইএইচএস/

শেখ মেহেদীর মায়ের ইন্তেকাল, বিসিবির শোক

জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। আজ (রোববার) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে।

শোক বার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জোহর নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow