‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন’ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করে বলেছেন, ‘বাংলাদেশে পুলিশ নামে যে একটি প্রতিষ্ঠান আছে, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সেটিকে ইচ্ছেমতো অপব্যবহার করেছেন।’ একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণ ও রাষ্ট্রের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান। বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, “বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের দায়িত্ব পালনের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন, ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেক রাজনৈতিক দলই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনারা বিবেক ও সম্মান বিসর্জন দেন, তাহলে বাইরে যাই হোক না কেন, নিজের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।” আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন। কোনো রাজনৈতিক দলে

‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন’ 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করে বলেছেন, ‘বাংলাদেশে পুলিশ নামে যে একটি প্রতিষ্ঠান আছে, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সেটিকে ইচ্ছেমতো অপব্যবহার করেছেন।’ একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণ ও রাষ্ট্রের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান। বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, “বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের দায়িত্ব পালনের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন, ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেক রাজনৈতিক দলই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনারা বিবেক ও সম্মান বিসর্জন দেন, তাহলে বাইরে যাই হোক না কেন, নিজের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।” আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন। কোনো রাজনৈতিক দলের চাটুকার হবেন না। রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করবেন।” দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থী সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন আমরা দেখব না কে সরকারে আছে। আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থী সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।” পথসভায় টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য মেহেদী হাসান বিন ছিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার তুষার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং কালিহাতী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাসেল মিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow