শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে ফেব্রুয়ারি-২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।সভায় ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে ফেব্রুয়ারি-২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।

সভায় ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow