শেরপুরে পুলিশের ঝটিকা অভিযান: ২ চোরসহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) ভোররাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাগড়া চকপোতা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (৩২) এবং আজহারুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (২৭)। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন-এর সরাসরি নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ তোফাজ্জল হোসেন, এসআই সুব্রত কুমার সিং এবং এসআই মোঃ সিয়াম হোসেনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বাগড়া চকপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ১৫০ সিসি পালসার এবং একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। আসামিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেরপু

শেরপুরে পুলিশের ঝটিকা অভিযান: ২ চোরসহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ মে) ভোররাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাগড়া চকপোতা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (৩২) এবং আজহারুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (২৭)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন-এর সরাসরি নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ তোফাজ্জল হোসেন, এসআই সুব্রত কুমার সিং এবং এসআই মোঃ সিয়াম হোসেনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বাগড়া চকপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ১৫০ সিসি পালসার এবং একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। আসামিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেরপুর থানা সূত্রে জানানো হয়েছে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

রবিবার দুপুরে তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মহাসড়ক ও গ্রামগঞ্জে অপরাধ রোধে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow