শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও যাত্রীসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবের ইউপি ভবনের সামনের শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টির আব্দুস সাত্তারের ছেলে অটোরিকশা যাত্রী শহিদুল ইসলাম (৪০)। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল। পরে তিনি কামরুল হোসেনের অটোরিকশা নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।  পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্নাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনার শিকার হন। এখানে সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠান। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দ

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও যাত্রীসহ দুজন নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবের ইউপি ভবনের সামনের শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টির আব্দুস সাত্তারের ছেলে অটোরিকশা যাত্রী শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল। পরে তিনি কামরুল হোসেনের অটোরিকশা নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। 

পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্নাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনার শিকার হন। এখানে সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠান।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow