শেষ ওভারে মহানাটক, সুপার ওভারে গড়াল দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান লড়াই

চরম নাটকীয় এক ম্যাচ দেখল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  গ্রুপ পর্বের ম্যাচে নাটকীয়ভা টাই করেছে আফগানিস্তান। শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ১৩ রান। কিন্তু তারা তুলেছে ১২ রান। আর তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। এর কৃতিত্ব অবশ্য কাগিসো রাবাদার। শেষ ওভারটা ছিল তার রীতিমতো অবিশ্বাস্য। রাবাদার মতো অভিজ্ঞ পেসার প্রথম ডেলিভারি করলেন নো, পরের ডেলিভারি ওয়াইড! প্রথম (বৈধ) বলে কোনো রান হয়নি।দ্বিতীয় বলে ছক্কা। মারলেন নুর আহমেদ।তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ ডেলিভারিতে আবারও নো বল! মোট ৩ রান উঠল। চতুর্থ (বৈধ) বলে রান আউট ফজলহক ফারুকি রান আউট! ১ রান উঠেছে। তাতেই ম্যাচ টাই! আফগানিস্তান ১৯.৪ ওভারে ১৮৭ অলআউট। খেলা গড়াল সুপার ওভারে। এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম সুপার ওভার।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow