শেষ নিশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানি সেনাপ্রধানের
ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় ইরানি বাহিনী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি আরও জানান, স্থল, আকাশ ও সমুদ্র- সব ক্ষেত্রেই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। হাতামি বলেন, ইরানি বাহিনী দৃঢ়ভাবে শত্রুর বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত রয়েছে ও একই সঙ্গে তাদের সামরিক সক্ষমতাও বাড়ানো হচ্ছে। অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সেনারা যে কোনো ‘শত্রুর’ মোকাবিলায় প্রস্তুত। তার ভাষ্য, ইরানি সেনারা আত্মত্যাগের চেতনা ও ‘জিহাদের’ আদর্শে অনুপ্রাণিত এবং নিজেদের দায়িত্ব পালনে তারা অটল। আমাদের বাহিনী ট্রিগারে আঙুল রেখে শেষ নিশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে- প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। সূত্র: আল-জাজিরা এসএএইচ
ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় ইরানি বাহিনী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি আরও জানান, স্থল, আকাশ ও সমুদ্র- সব ক্ষেত্রেই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
হাতামি বলেন, ইরানি বাহিনী দৃঢ়ভাবে শত্রুর বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত রয়েছে ও একই সঙ্গে তাদের সামরিক সক্ষমতাও বাড়ানো হচ্ছে। অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সেনারা যে কোনো ‘শত্রুর’ মোকাবিলায় প্রস্তুত।
তার ভাষ্য, ইরানি সেনারা আত্মত্যাগের চেতনা ও ‘জিহাদের’ আদর্শে অনুপ্রাণিত এবং নিজেদের দায়িত্ব পালনে তারা অটল। আমাদের বাহিনী ট্রিগারে আঙুল রেখে শেষ নিশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে- প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ
What's Your Reaction?