শেষ নিশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

শেষ নিশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, সেনারা ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে।’ রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আমির হাতামি বলেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রজুড়ে নিরাপত্তা রক্ষায় লড়াই অব্যাহত থাকবে। সেনাবাহিনী অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে  শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানের বাহিনী আত্মত্যাগ ও ‘জিহাদের’ চেতনায় অনুপ্রাণিত। তারা তাদের দায়িত্ব পালনে অটল প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমাদের বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে। তাদের আঙুল ট্রিগারের ওপর থাকবে। তারা সংঘর্ষের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে আত্মত্যাগে প্রস্তুত রয়েছে। এদিকে আগের চেয়ে কঠোর জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় আরও দ্রুত পুনর্গঠন করছে। রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের

শেষ নিশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের
শেষ নিশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, সেনারা ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে।’ রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আমির হাতামি বলেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রজুড়ে নিরাপত্তা রক্ষায় লড়াই অব্যাহত থাকবে। সেনাবাহিনী অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে  শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানের বাহিনী আত্মত্যাগ ও ‘জিহাদের’ চেতনায় অনুপ্রাণিত। তারা তাদের দায়িত্ব পালনে অটল প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমাদের বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে। তাদের আঙুল ট্রিগারের ওপর থাকবে। তারা সংঘর্ষের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে আত্মত্যাগে প্রস্তুত রয়েছে। এদিকে আগের চেয়ে কঠোর জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় আরও দ্রুত পুনর্গঠন করছে। রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি বলেন, ইরানের বিপরীতে শত্রুপক্ষ যুদ্ধবিরতির সময় তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।  মৌসাভি বলেন, যুদ্ধবিরতির সময় আমরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম আধুনিকায়ন ও পুনরায় প্রস্তুত করার গতি আগের তুলনায় আরও বাড়িয়েছি। আমরা জানি শত্রুপক্ষ নিজেদের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে সক্ষম নয়। তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে। তিনি দাবি করেন, তারা যুদ্ধের এই ধাপে হেরে গেছে। তারা প্রণালি (হরমুজ প্রণালি), লেবানন এবং পুরো অঞ্চলে প্রভাব হারিয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow