শেষ মুহূর্তে বইয়ের পাতা উল্টে দেখছেন পরীক্ষার্থীরা
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে। এরইমধ্যে ঢাকা মহানগরীর প্রায় সব কেন্দ্রের সামনে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে প্রবেশের পূর্ব মুহূর্তে পরীক্ষার্থীরা বইয়ের পাতা উল্টে দেখছেন। দ্রুত রিভিশন দিচ্ছেন। কেউ কেউ সহপাঠীর সঙ্গে মিলিয়ে প্রস্তুতি নিচ্ছেন। আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি এই কেন্দ্রের পরীক্ষার্থী ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আবু জাফর জাগো নিউজকে বলেন, ‘এতদিন ভালো প্রস্ততি নিয়েছি। এখন একবার করে চোখ বুলিয়ে যাচ্ছি, যাতে মনে থাকে।’ সঙ্গে থাকা আবু জাফরের মা বলেন, সন্তানকে নিয়ে এসেছি। ওর আত্নবিশ্বাস আছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ওর জন্য অপেক্ষা করবো। আরএএস/এসএনআর
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে। এরইমধ্যে ঢাকা মহানগরীর প্রায় সব কেন্দ্রের সামনে পৌঁছেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে প্রবেশের পূর্ব মুহূর্তে পরীক্ষার্থীরা বইয়ের পাতা উল্টে দেখছেন। দ্রুত রিভিশন দিচ্ছেন। কেউ কেউ সহপাঠীর সঙ্গে মিলিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন:
এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি
এই কেন্দ্রের পরীক্ষার্থী ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আবু জাফর জাগো নিউজকে বলেন, ‘এতদিন ভালো প্রস্ততি নিয়েছি। এখন একবার করে চোখ বুলিয়ে যাচ্ছি, যাতে মনে থাকে।’
সঙ্গে থাকা আবু জাফরের মা বলেন, সন্তানকে নিয়ে এসেছি। ওর আত্নবিশ্বাস আছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ওর জন্য অপেক্ষা করবো।
আরএএস/এসএনআর
What's Your Reaction?