শৌচাগারে পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির শৌচাগার থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৫০) কুয়েতপ্রবাসী আবুল কালামের স্ত্রী। তাদের চারটি সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির শৌচাগারে নুরজাহানের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এসময় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহতের মেয়ে সুলতানা তানহা বলেন, আমি সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি আমাদের বিল্ডিংয়ের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে আমাদের বাড়ির এক চাচাতো বোনের বাসায় যাই, আমার কাছে থাকা তার ওষুধ দিয়ে আসতে। কিছুক্ষণ পর ঘরের সামনে ফিরে এসে দেখি দরজা খোলা। এ সময় ঘরে প্রবেশ করে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মায়ের মরদেহ পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে মাকে হাসপাতালে নিয়ে আসি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম বলেন, নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি, এ

শৌচাগারে পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির শৌচাগার থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম (৫০) কুয়েতপ্রবাসী আবুল কালামের স্ত্রী। তাদের চারটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির শৌচাগারে নুরজাহানের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এসময় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের মেয়ে সুলতানা তানহা বলেন, আমি সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি আমাদের বিল্ডিংয়ের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে আমাদের বাড়ির এক চাচাতো বোনের বাসায় যাই, আমার কাছে থাকা তার ওষুধ দিয়ে আসতে। কিছুক্ষণ পর ঘরের সামনে ফিরে এসে দেখি দরজা খোলা। এ সময় ঘরে প্রবেশ করে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মায়ের মরদেহ পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে মাকে হাসপাতালে নিয়ে আসি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম বলেন, নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি, এনজিওর লোকজন টাকার জন্য তাদের বাড়িতে এসে বসে থাকত। আজ সকালেও তার বাড়িতে এনজিওর লোকজন আসে। তবে কোন এনজিও তা জানি না।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় গভীর (কাটা) জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow