শ্যামনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরার শ্যামনগরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) শ্যামনগরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুরের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা ও উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙুর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবলুর রহমান, আশেকুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, মশিউর রহমান সুইট, খালেকুজ্জামান টুকু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান নাজমুল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, উপজেলা

শ্যামনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরার শ্যামনগরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) শ্যামনগরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুরের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা ও উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবলুর রহমান, আশেকুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, মশিউর রহমান সুইট, খালেকুজ্জামান টুকু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান নাজমুল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সহসভাপতি তামিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা শরীফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা ফরিদ, যুবদল নেতা মিজান এবং জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তৌফাজ্জেল হোসেন
অনুষ্ঠানে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow