শ্যামনগরে বিপুল মাদকদ্রব্যসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬-এর একটি দল।এ সময় নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ঔষধ ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন— শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)। অভিযান শেষে আটককৃতদের বাড়িসহ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে। দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এত বড় পরিসরে নৌকা ভর্তি মাদক জব্দের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছু

শ্যামনগরে বিপুল মাদকদ্রব্যসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬-এর একটি দল।

এ সময় নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ঔষধ ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)। অভিযান শেষে আটককৃতদের বাড়িসহ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে। দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এত বড় পরিসরে নৌকা ভর্তি মাদক জব্দের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, "এই এলাকার যুবকরা মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। র‍্যাবের এই অভিযানে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান হলে মাদক নির্মূল সম্ভব।" সাতক্ষীরা র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow