শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপর সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। এতে বলা হয়, সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। বর্তমান আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপর সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি।
এতে বলা হয়, সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
বর্তমান আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
What's Your Reaction?