শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা: চমেকের জরুরি বিভাগের কাচ ভাঙচুর, আটক ৬ 

চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচের দরজা ভেঙে ফেলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে অন্য শ্রমিকরা হাসপাতালে আসেন। এ সময় শ্রমিকদের সঙ্গে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ঘটনার পর ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি তিনি। আরও পড়ুনচট্টগ্রামে খনন কাজের সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত এর আগে, বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে নগরের হালিশহর এক্সেস রোড এলাকায় ওয়াসার পাইপলাইন বসানোর সময় মাটি ধসে চার শ্রমিক চাপা পড়

শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা: চমেকের জরুরি বিভাগের কাচ ভাঙচুর, আটক ৬ 

চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচের দরজা ভেঙে ফেলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে অন্য শ্রমিকরা হাসপাতালে আসেন। এ সময় শ্রমিকদের সঙ্গে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ঘটনার পর ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি তিনি।

আরও পড়ুন
চট্টগ্রামে খনন কাজের সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত

এর আগে, বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে নগরের হালিশহর এক্সেস রোড এলাকায় ওয়াসার পাইপলাইন বসানোর সময় মাটি ধসে চার শ্রমিক চাপা পড়েন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব (২৫) ও তুষার (২২) নামের দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি দিনাজপুরে। আহত এরশাদ (২২) ও সাগর (২৬) হাসপাতালে চিকিৎসাধীন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত দুজনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এমআরএএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow