শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করতে হবে। কারণ আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।’ এসময় শ্রম প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, ‘আমাদের বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে।’ তা ছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমএএস/একিউএফ
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করতে হবে। কারণ আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।’
এসময় শ্রম প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, ‘আমাদের বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে।’ তা ছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএএস/একিউএফ
What's Your Reaction?