শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো নুরকে

প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর দায়িত্ব কমিয়ে একটি মন্ত্রণালয়ে সীমিত করেছে সরকার। আগে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তাকে কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এ পুনর্বণ্টন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ রয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নতুন সরকারে তাকে প্রতিমন্ত্রী করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হলে নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়—এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন গেজেট অনুযায়ী তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন তিনি শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আ

শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো নুরকে

প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর দায়িত্ব কমিয়ে একটি মন্ত্রণালয়ে সীমিত করেছে সরকার। আগে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তাকে কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এ পুনর্বণ্টন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ রয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নতুন সরকারে তাকে প্রতিমন্ত্রী করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হলে নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়—এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে নতুন গেজেট অনুযায়ী তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন তিনি শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow