শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে তিনটি ইরানি জাহাজ

তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ই মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে। শুক্রবার (৬ মার্চ) কয়েকজন নির্বাচিত সাংবাদিকের জন্য সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দিশানায়েকে। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি ইরান শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৯ থেকে ১৩ই মার্চের মধ্যে তিনটি জাহাজ দ্বীপরাষ্ট্রের বন্দরে প্রবেশের অনুমতি চেয়েছিল। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, জাহাজগুলো এরই মধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল ও মানবিক অনুরোধে জাহাজের দুই কর্মকর্তাকে দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না। সূত্র: বিবিসি এসএএইচ

শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে তিনটি ইরানি জাহাজ

তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ই মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে। শুক্রবার (৬ মার্চ) কয়েকজন নির্বাচিত সাংবাদিকের জন্য সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দিশানায়েকে।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি ইরান শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৯ থেকে ১৩ই মার্চের মধ্যে তিনটি জাহাজ দ্বীপরাষ্ট্রের বন্দরে প্রবেশের অনুমতি চেয়েছিল। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, জাহাজগুলো এরই মধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল ও মানবিক অনুরোধে জাহাজের দুই কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।

সূত্র: বিবিসি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow