ষষ্ঠ শিরোপা জেতার প্রত্যাশায় ব্রাজিল সমর্থকদের র্যালি
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শেরপুরে আনন্দ র্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। র্যালিতে তিন শতাধিক সমর্থক অংশ নেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়। ব্রাজিল সমর্থক শিক্ষার্থীরা জার্সি পরে, বাঁশি ও পতাকা হাতে র্যালিতে অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। শেরপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, ‘ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। দলটি এবার বিশ্বকাপ জয়ের দাবিদার। আমাদের প্রত্যাশা, ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে।’ আয়োজক মেহের খান অপু, জাকির হোসেন ও আব্দুল আলিম বলেন, ‘ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এ আয়োজন। এই ধরনের আয়োজনে কলেজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাড়বে।’ মো. নাঈম ইসলাম/এসআর/এমএস
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শেরপুরে আনন্দ র্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। র্যালিতে তিন শতাধিক সমর্থক অংশ নেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়। ব্রাজিল সমর্থক শিক্ষার্থীরা জার্সি পরে, বাঁশি ও পতাকা হাতে র্যালিতে অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
শেরপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, ‘ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। দলটি এবার বিশ্বকাপ জয়ের দাবিদার। আমাদের প্রত্যাশা, ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে।’
আয়োজক মেহের খান অপু, জাকির হোসেন ও আব্দুল আলিম বলেন, ‘ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এ আয়োজন। এই ধরনের আয়োজনে কলেজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাড়বে।’
মো. নাঈম ইসলাম/এসআর/এমএস
What's Your Reaction?