সংকটের মধ্যেই ‘স্বস্তির’ বার্তা দিলো বিদ্যুৎ বিভাগ

লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল, ঠিক সেই সময় দেশজুড়ে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কমেছে বিদ্যুতের চাহিদা। এর ফলে মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য নিশ্চিত জানিয়েছে বিভাগটি। জানা গেছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে। এর আগে, সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে।

সংকটের মধ্যেই ‘স্বস্তির’ বার্তা দিলো বিদ্যুৎ বিভাগ

লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল, ঠিক সেই সময় দেশজুড়ে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কমেছে বিদ্যুতের চাহিদা। এর ফলে মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য নিশ্চিত জানিয়েছে বিভাগটি।

জানা গেছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow