সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য... ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ হরমুজ প্রণালিতে ইরানের গানবোটের গুলিবর্ষণের মুখে পড়েছে ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরেই এ ধরনের কৌশল অবলম্বন করছে, তবে এবার তা সফল হবে না। যুদ্ধের মধ্যে ফুলেফেঁপে উঠছে অর্থনীতির যেসব খাত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমার আশঙ্কা দেখা দিয়েছে। আইএমএফ ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশে নামিয়েছে। যুদ্ধের শেষ পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ইরান যুদ্

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ

হরমুজ প্রণালিতে ইরানের গানবোটের গুলিবর্ষণের মুখে পড়েছে ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরেই এ ধরনের কৌশল অবলম্বন করছে, তবে এবার তা সফল হবে না।

যুদ্ধের মধ্যে ফুলেফেঁপে উঠছে অর্থনীতির যেসব খাত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমার আশঙ্কা দেখা দিয়েছে। আইএমএফ ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশে নামিয়েছে।

যুদ্ধের শেষ পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ইরান

যুদ্ধের শেষ পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, তেহরান ‘যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখবে’।

যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরীতে আগুন, ৩ নাবিক আহত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত একটি বিমানবাহী রণতরীতে আগুন লাগার ঘটনায় তিন নাবিক আহত হয়েছেন। গত মঙ্গলবার ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার রণতরীতে এই অগ্নিকাণ্ড ঘটে।

নতুন করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এক ডজনের বেশি জাহাজ

হরমুজ প্রণালিতে প্রায় ৫০ দিনের অবরোধ শুক্রবার আংশিক শিথিল হওয়ার পর এক ডজনের বেশি তেলবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করে। তবে পরদিনই ইরান পুনরায় বিধিনিষেধ আরোপ করে এবং কিছু জাহাজের দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা, ফরাসি সেনা নিহত

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

ইরানি বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত, উত্তেজনা বাড়ছে

সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর ঘোষিত নৌ অবরোধ তারা এখনও কার্যকর রাখছে।

হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়ে দুটি ভারতীয় জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow