সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে এসব হামলা চালানো হয়। অতিরিক্ত আশাবাদী হওয়ায় নেতানিয়াহুকে তিরস্কার করেছেন জেডি ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। এমন দাবি করেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। ইরানকে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে সহায়তা করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এমন দাবি করেছেন। ইরান যুদ্ধের প্রভাবে নতুন অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে নতুন করে অর্থনৈতিক সংকটের আশঙ্কায় দিন পার করছে শ্রীলঙ্কা। জ্বালানি সংকট, মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। যুদ্ধ শুরুর পর ইরানে নিহত এক হাজার ৯০০ ছাড়ালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে এসব হামলা চালানো হয়।

অতিরিক্ত আশাবাদী হওয়ায় নেতানিয়াহুকে তিরস্কার করেছেন জেডি ভ্যান্স

ইরান যুদ্ধ নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। এমন দাবি করেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস।

ইরানকে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে সহায়তা করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এমন দাবি করেছেন।

ইরান যুদ্ধের প্রভাবে নতুন অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে নতুন করে অর্থনৈতিক সংকটের আশঙ্কায় দিন পার করছে শ্রীলঙ্কা। জ্বালানি সংকট, মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

যুদ্ধ শুরুর পর ইরানে নিহত এক হাজার ৯০০ ছাড়ালো

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা।

এলএনজি সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ, এই জ্বালানি কেন এত গুরুত্বপূর্ণ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে।

জ্বালানির দাম বাড়ায় ফিলিপাইনে বিক্ষোভ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে ফিলিপাইনের মানুষ। শুক্রবার (২৭ মার্চ) রাজধানী ম্যানিলাতে শত শত বিক্ষোভকারী মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তেল-গ্যাসের জন্য ফের রাশিয়ার দিকে ঝুঁকছে ভারত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি সংকটের প্রভাবে পুরনো মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক আবারও জোরদার করতে যাচ্ছে ভারত।

ইরানে জোরালো হচ্ছে পারমাণবিক বোমা তৈরির আলোচনা

চলমান যুদ্ধের মধ্যে পারমাণবিক বোমা তৈরির বিষয়ে ইরানে কট্টরপন্থিদের মধ্যে আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে বলে একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow