সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। উপসাগরীয় অঞ্চলে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য ড্রোন হামলা মোকাবিলায় উপসাগরীয় অঞ্চলে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য। ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যর্থ, দাবি ইরানের ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। ইরানের তাসনিম নিউজের খবরে এমন দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ফের বাড়লো গ্যাসের দাম যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও বেড়ে গ্যালনপ্রতি গড়ে ৪.০৯ ডলারে পৌঁছেছে, যা ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেশি। যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ প্রণালি পাড়ি দিলো জাপানি জাহাজ ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো জাপানি জাহাজ নিরাপদে হরমুজ প্রণাল

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি।

উপসাগরীয় অঞ্চলে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

ড্রোন হামলা মোকাবিলায় উপসাগরীয় অঞ্চলে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য।

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যর্থ, দাবি ইরানের

ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। ইরানের তাসনিম নিউজের খবরে এমন দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ফের বাড়লো গ্যাসের দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও বেড়ে গ্যালনপ্রতি গড়ে ৪.০৯ ডলারে পৌঁছেছে, যা ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেশি।

যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ প্রণালি পাড়ি দিলো জাপানি জাহাজ

ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো জাপানি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

জ্বালানি সংকটে ফ্রি গণপরিবহন চালু করছে পাকিস্তান

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে গণপরিবহন ফ্রি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: পানি ও তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

কুয়েত জানিয়েছে, ইরানের হামলায় একটি তেল ও পানিশোধন (ডেসালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ৩৫তম দিনে উপসাগরীয় দেশগুলোতে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার কথাও তুলে ধরেছে তারা।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বে বেড়েছে খাদ্যের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্চ মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও।

রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানালেন মোদী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি পুতিনের সঙ্গে খুব শিগগির বৈঠক হবে। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী দানিন মাতুনোভ এর সঙ্গে এক বৈঠকে এসব বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow