সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের নেতাদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর সেখানে সমবেত হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা এবং শান্তাকেও আঘাত করা হয়েছে।  আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।

সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর সেখানে সমবেত হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা এবং শান্তাকেও আঘাত করা হয়েছে। 

আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow