সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পরিবারের তিন সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ খবর শুনে তাদের বৃদ্ধ বাবা আছমত আলীর(৮০) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে দুপুর দেড়টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।  এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে আছমত আলীর তিন ছেলে খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬) আহত হন। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিন সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ হয়ে পড়েন আছমত আলী। এরপর নিজ বাড়িতে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোক ও মানসিক আঘাতের কারণে তার হৃদযন্ত্

সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পরিবারের তিন সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ খবর শুনে তাদের বৃদ্ধ বাবা আছমত আলীর(৮০) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে দুপুর দেড়টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।  এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে আছমত আলীর তিন ছেলে খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬) আহত হন। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিন সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ হয়ে পড়েন আছমত আলী। এরপর নিজ বাড়িতে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোক ও মানসিক আঘাতের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ‘পারিবারিক বিরোধের জের ধরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পরিবারের তিন ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ তিনি আরও জানান, ‘আহত ছেলেদের খবর শুনে বৃদ্ধ পিতার মৃত্যুর বিষয়টি শোনা গেছে। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow