ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সুলতানের

ঢাকার ধামরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সুলতান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংজুড়ি এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, ঈদের ছুটি কাটিয়ে আজই তিনি কর্মস্থলে ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কাওয়ালিপাড়া থেকে সিএনজিযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন সুলতান। অটোরিকশাটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনে বসে থাকা সুলতান ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা জানান, দু

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সুলতানের
ঢাকার ধামরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সুলতান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংজুড়ি এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, ঈদের ছুটি কাটিয়ে আজই তিনি কর্মস্থলে ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কাওয়ালিপাড়া থেকে সিএনজিযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন সুলতান। অটোরিকশাটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনে বসে থাকা সুলতান ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপটি হেফাজতে নেয়া সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow