সংবিধান সংস্কার বিষয় সংসদে উঠতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ-এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে এবং ঈদের পর আগামী ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে। এরপর এপ্রিল মাসজুড়ে সংসদের অধিবেশন চলবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে।

সংবিধান সংস্কার বিষয় সংসদে উঠতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ-এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে এবং ঈদের পর আগামী ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে। এরপর এপ্রিল মাসজুড়ে সংসদের অধিবেশন চলবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow