সংযুক্ত আরব আমিরাতে ৮১২টি ড্রোন ও ১৮৬টি মিসাইল ছুড়েছে ইরান

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সামরিক বাহিনী যুদ্ধের শুরু থেকে ইরান থেকে লক্ষ্য করা ৮১২টি ড্রোনের মধ্যে ৭৫৫টি নিষ্ক্রিয় করেছে। এছাড়া ১৮৬টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। খবর শাফাক নিউজের।  ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল নাসের আল-হামিদি জানান, ইরান থেকে ৮টি ক্রুজ মিসাইলও ধ্বংস করা হয়েছে এবং ১৩টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে পড়েছে। তিনি আরও বলেন, দেশটি তার নিরাপত্তা রক্ষা করার সম্পূর্ণ সক্ষমতা রাখে। ইরানের হামলার ফলে সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত এবং ৬৮ জন সামান্য আহত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে ৮১২টি ড্রোন ও ১৮৬টি মিসাইল ছুড়েছে ইরান

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সামরিক বাহিনী যুদ্ধের শুরু থেকে ইরান থেকে লক্ষ্য করা ৮১২টি ড্রোনের মধ্যে ৭৫৫টি নিষ্ক্রিয় করেছে। এছাড়া ১৮৬টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। খবর শাফাক নিউজের। 

ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল নাসের আল-হামিদি জানান, ইরান থেকে ৮টি ক্রুজ মিসাইলও ধ্বংস করা হয়েছে এবং ১৩টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে পড়েছে। তিনি আরও বলেন, দেশটি তার নিরাপত্তা রক্ষা করার সম্পূর্ণ সক্ষমতা রাখে।

ইরানের হামলার ফলে সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত এবং ৬৮ জন সামান্য আহত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow