সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুলতানা জেসমিন জুঁই। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সুলতানা জেসমিন জুঁই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি। সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো এক পত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন। সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের জোয়ার। তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। সুলতানা জেসমিন জুঁই তার ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুঁই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নেব।’ সুলতানা জেসমিন জুঁই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপ

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুলতানা জেসমিন জুঁই। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সুলতানা জেসমিন জুঁই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি।

সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো এক পত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।

সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের জোয়ার। তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

সুলতানা জেসমিন জুঁই তার ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুঁই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নেব।’

সুলতানা জেসমিন জুঁই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরণ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন এই সম্মান তার প্রাপ্য ছিল।

মো. তরিকুল ইসলাম/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow