সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তুললেন সুফিয়া হোসেন
রংপুরের প্রবীণ বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোজাফফর হোসেন-এর স্ত্রী সুফিয়া হোসেন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (১২ এপ্রিল) দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, সুফিয়া হোসেন মনোনয়ন পেলে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রয়াত স্বামীর রাজনৈতিক আদর্শকে নিজের মধ্যে ধারণ করার কথা উল্লেখ করে সুফিয়া হোসেন বলেন, আমার স্বামী আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন। আমি তার সেসব অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই। এর আগে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এক জনসভায় সুফিয়া হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, মোজাফফর হোসেন রংপুর মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর বিএনপির দলীয় অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রংপুরের প্রবীণ বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোজাফফর হোসেন-এর স্ত্রী সুফিয়া হোসেন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, সুফিয়া হোসেন মনোনয়ন পেলে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রয়াত স্বামীর রাজনৈতিক আদর্শকে নিজের মধ্যে ধারণ করার কথা উল্লেখ করে সুফিয়া হোসেন বলেন, আমার স্বামী আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন। আমি তার সেসব অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।
এর আগে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এক জনসভায় সুফিয়া হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, মোজাফফর হোসেন রংপুর মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর বিএনপির দলীয় অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
What's Your Reaction?