সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রশিক্ষণ দেবে জামায়াত

সংসদে যাওয়ার আগেই সংরক্ষিত নারী আসনের নিজ দলের সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে এক বা দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে দলটি। বুধবার (২৯ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জাগো নিউজকে বলেন, নারী সদস্যদের শপথের পর প্রশিক্ষণ দেওয়া হবে। সবাই তো নতুন। আমাদের সদস্যদের চারজন শিক্ষক। সবাই যোগ্যতা সম্পন্ন, তবুও তাদেরকে কিছু বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। তিনি বলেন, সংসদের যেসব নিয়ম-কানুন আছে, এসব বিষয়ে উনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিল উপস্থাপনের ক্ষেত্রে কীভাবে কথা বলবে, পয়েন্ট ধরে আলোচনা, কোন বিধিতে কী বলবে- এসব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ওভারঅল সংসদীয় রীতি-নীতির অভিজ্ঞতা শেয়ার করা হবে। আরও পড়ুনঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ কর্মপরিকল্পনা সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা  জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি নাজমুন নাহার নিলু জাগো নিউজকে বলেন, আগামী মাসে এই

সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রশিক্ষণ দেবে জামায়াত

সংসদে যাওয়ার আগেই সংরক্ষিত নারী আসনের নিজ দলের সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে এক বা দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে দলটি।

বুধবার (২৯ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জাগো নিউজকে বলেন, নারী সদস্যদের শপথের পর প্রশিক্ষণ দেওয়া হবে। সবাই তো নতুন। আমাদের সদস্যদের চারজন শিক্ষক। সবাই যোগ্যতা সম্পন্ন, তবুও তাদেরকে কিছু বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।

তিনি বলেন, সংসদের যেসব নিয়ম-কানুন আছে, এসব বিষয়ে উনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিল উপস্থাপনের ক্ষেত্রে কীভাবে কথা বলবে, পয়েন্ট ধরে আলোচনা, কোন বিধিতে কী বলবে- এসব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ওভারঅল সংসদীয় রীতি-নীতির অভিজ্ঞতা শেয়ার করা হবে।

আরও পড়ুন
ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ কর্মপরিকল্পনা 
সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা 

জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি নাজমুন নাহার নিলু জাগো নিউজকে বলেন, আগামী মাসে এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেহেতু এটা ইনডোরে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আগামীকাল বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই ৪৯ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১-দলীয় জোটের ১২ জন সদস্য রয়েছেন। বিএনপির রয়েছে ৩৬ জন সদস্য ও স্বতন্ত্র রয়েছেন একজন।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow