সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন বগুড়ার সুরাইয়া জেরিন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া তথা উত্তরাঞ্চলের রাজনীতির পরিচিত মুখ সুরাইয়া জেরিন রনি। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর মনোনয়ন প্রাপ্তিতে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সুরাইয়া জেরিন রনির রাজনৈতিক জীবনের হাতেখড়ি ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন লড়াকু ও ত্যাগী নেত্রী হিসেবে সুপরিচিত। দলের দুঃসময়ে রাজপথে সুরাইয়া জেরিন রনির ভূমিকা ছিল অগ্রগণ্য। ওয়ান-ইলেভেনের কঠিন সময় থেকে শুরু করে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। বিশেষ করে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত আন্দোলনে খুনিদের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছেন তিনি। মনোনয়ন প্রাপ্তির পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় সুরাইয়া জেরিন রন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন বগুড়ার সুরাইয়া জেরিন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া তথা উত্তরাঞ্চলের রাজনীতির পরিচিত মুখ সুরাইয়া জেরিন রনি। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর মনোনয়ন প্রাপ্তিতে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সুরাইয়া জেরিন রনির রাজনৈতিক জীবনের হাতেখড়ি ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন লড়াকু ও ত্যাগী নেত্রী হিসেবে সুপরিচিত। দলের দুঃসময়ে রাজপথে সুরাইয়া জেরিন রনির ভূমিকা ছিল অগ্রগণ্য। ওয়ান-ইলেভেনের কঠিন সময় থেকে শুরু করে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। বিশেষ করে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত আন্দোলনে খুনিদের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছেন তিনি।

মনোনয়ন প্রাপ্তির পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় সুরাইয়া জেরিন রনি বলেন, আমার দল সবসময় ত্যাগী এবং রাজপথের কর্মীদের মূল্যায়ন করে, আজকের এই মনোনয়ন তারই প্রমাণ। ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করেছি। ওয়ান ইলেভেনের দুঃসময় থেকে শুরু করে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে জীবন বাজি রেখে ময়দানে ছিলাম। আমি আজীবন গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখতে চাই।

সুরাইয়া জেরিন রনিকে এমপি মনোনীত করায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন বগুড়ার স্থানীয় নেতারা। তারা মনে করছেন, তার মতো রাজপথের লড়াকু সৈনিক সংসদ সদস্য মনোনীত হওয়ায় নারী অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও অভিনন্দন জ্ঞাপন করছেন। উল্লেখ্য, সুরাইয়া জেরিন রনি তার এই অর্জনের মধ্য দিয়ে বগুড়ার নারী নেতৃত্বকে জাতীয় পর্যায়ে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow