সংসদে বক্তা সংকট, কারণ জানালেন চিফ হুইপ

জাতীয় সংসদের আজকের অধিবেশনে বক্তা সংকট দেখা দিয়েছে। সংসদে প্রধানমন্ত্রী উপস্থিতি না থাকায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে সংসদ সদস্যরা বক্তব্য দিতে বেশি আগ্রহী হন, কিন্তু তিনি না থাকলে সেই আগ্রহ কমে যায়। সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে কথোপকথনে বিষয়টি তুলে ধরেন তিনি। সংসদে বক্তব্য দেওয়ার তালিকার কথা উল্লেখ করে চিফ হুইপের উদ্দেশ্য স্পিকার বলেন, ‘এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না।’ এর জবাবে চিফ হুইপ বলেন, ‘মাননীয় স্পিকার আজ সংসদ সদস্যদের যে তালিকা দিয়েছি সবার সঙ্গে আমার কমবেশি কথা হয়েছে এবং আমাদের হুইপরা সবার সঙ্গে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তারা সবাই ভালো করেই জানেন।’ ‘কিন্তু একটা সমস্যা হয়েছি কী মাননীয় স্পিকার, আজ মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত নেই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, উনি থাকলে সবাই তার বক্তব্য শুনতে চান। এজন্য আমরা অনেক বক্তা পাই না।’ তিনি আরও বলেন, ‘আজ সংসদ সদস্য যারা আছেন, তারা যদি বক্তব্য রাখেন, আমরা চে

সংসদে বক্তা সংকট, কারণ জানালেন চিফ হুইপ

জাতীয় সংসদের আজকের অধিবেশনে বক্তা সংকট দেখা দিয়েছে। সংসদে প্রধানমন্ত্রী উপস্থিতি না থাকায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে সংসদ সদস্যরা বক্তব্য দিতে বেশি আগ্রহী হন, কিন্তু তিনি না থাকলে সেই আগ্রহ কমে যায়।

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে কথোপকথনে বিষয়টি তুলে ধরেন তিনি।

সংসদে বক্তব্য দেওয়ার তালিকার কথা উল্লেখ করে চিফ হুইপের উদ্দেশ্য স্পিকার বলেন, ‘এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না।’

এর জবাবে চিফ হুইপ বলেন, ‘মাননীয় স্পিকার আজ সংসদ সদস্যদের যে তালিকা দিয়েছি সবার সঙ্গে আমার কমবেশি কথা হয়েছে এবং আমাদের হুইপরা সবার সঙ্গে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তারা সবাই ভালো করেই জানেন।’

‘কিন্তু একটা সমস্যা হয়েছি কী মাননীয় স্পিকার, আজ মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত নেই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, উনি থাকলে সবাই তার বক্তব্য শুনতে চান। এজন্য আমরা অনেক বক্তা পাই না।’

তিনি আরও বলেন, ‘আজ সংসদ সদস্য যারা আছেন, তারা যদি বক্তব্য রাখেন, আমরা চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার।’

এরপর চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, ‘মাননীয় চিফ হুইপ প্রথম সারিতে আমি মাত্র তিনজন মন্ত্রীকে দেখতে পাচ্ছি এবং এখানে অনেক সংসদ সদস্য তাদের এলাকার কথা বলেন, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষ থেকে মন্ত্রীদের অনুরোধ করবেন তারা যেন সংসদে এসে সংসদ সদস্যদের কথাবার্তা শোনেন।’

জবাবে চিফ হুইপ বলেন, ‘আজকে যে এখানে মন্ত্রী নেই তার একমাত্র কারণ হলো সংশ্লিষ্ট মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আছেন। তারা সবাই রাষ্ট্রীয় কাজে আছেন। বাবি সব মন্ত্রী দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে উপস্থিত আছেন। প্রায় ৩০-৪০ জনের মতো মন্ত্রী এখানে আছেন।’

এরপর স্পিকার বলেন, ‘সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংসদ অধিবেশনে উপস্থিত থাকা। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’ 

এমওএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow