সংসদে বিচার চাইলেন মাওলানা হানজালা
সংসদ ভবনে প্রবেশের সময় নিজেকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করার অভিযোগ তুলে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি
হানজালা বলেন, ‘‘গত ৩০ মার্চ আমি আপনার (স্পীকার) সহধর্মিণীর জানাজায় এসেছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ঢুকব, তখন পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ‘ওইযে জঙ্গি এমপি যাচ্ছে’। এই বিষয়টা আসলে এভাবে আসতো না। কিন্তু একটু পর সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বিষয়টি নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি।’’
এ ধরনের সম্বোধনের কারণ হিসেবে তিনি ধারণা করেন, তার মাথায় পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরিধানের কারণে তাকে এভাবে বলা হয়ে থাকতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, আমি মনে করি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পোশাক কখনো জঙ্গির এসেম্বল হ
সংসদ ভবনে প্রবেশের সময় নিজেকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করার অভিযোগ তুলে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি
হানজালা বলেন, ‘‘গত ৩০ মার্চ আমি আপনার (স্পীকার) সহধর্মিণীর জানাজায় এসেছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ঢুকব, তখন পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ‘ওইযে জঙ্গি এমপি যাচ্ছে’। এই বিষয়টা আসলে এভাবে আসতো না। কিন্তু একটু পর সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বিষয়টি নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি।’’
এ ধরনের সম্বোধনের কারণ হিসেবে তিনি ধারণা করেন, তার মাথায় পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরিধানের কারণে তাকে এভাবে বলা হয়ে থাকতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, আমি মনে করি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পোশাক কখনো জঙ্গির এসেম্বল হতে পারে না।
এ সময় তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।