সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি
মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদ ভবনের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ খবর জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের গ্যালারিগুলোর নামকরণ মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে।’ আতিকুর রহমান বলেন, ‘এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদে আগত দর্শনার্থীদের মধ্যেও দেশের স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।’ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘নতুন নামকরণের ফলে সংসদ ভবনের প্রতিটি গ্যালারি এখন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে।’ গ্যালারিগুলো হচ্ছে- ভিআইপি গ্যালারি-১ (পদ্মা): বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ভিআইপি গ্যালারি-২ (মেঘনা): বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, গ্যালারি-৩ (শিমুল): বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ (শিউলি): বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫(বকুল): ব
মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদ ভবনের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ খবর জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের গ্যালারিগুলোর নামকরণ মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে।’
আতিকুর রহমান বলেন, ‘এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদে আগত দর্শনার্থীদের মধ্যেও দেশের স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘নতুন নামকরণের ফলে সংসদ ভবনের প্রতিটি গ্যালারি এখন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে।’
গ্যালারিগুলো হচ্ছে- ভিআইপি গ্যালারি-১ (পদ্মা): বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ভিআইপি গ্যালারি-২ (মেঘনা): বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, গ্যালারি-৩ (শিমুল): বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ (শিউলি): বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫(বকুল): বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ (শাপলা): বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, গ্যালারি-৭ (যমুনা): বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল।
এছাড়া সাংবাদিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে দুইটি গ্যালারি। সেই দুইটির নাম সাংবাদিক গ্যালারি-১ ও ২।
What's Your Reaction?